[ দেশজুড়ে ]
খাবার খাওয়া হলো না মোটরসাইকেল আরোহীর
সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: সংগৃহীত
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১০ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় তিনমাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন প্রতিদিন গ্রামের প্রতিবেশি সুমনের বিদ্যুৎ অফিস এলাকার বাড়িতে খাবার খান। রোববার রাত ১০টার দিকে খাবার খেতে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে সুমনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে হবির মোড় তিনমাথা অতিক্রম করার সময় বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তুহিন।
.png)
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আলমাস আলী জানান, ঘাতক ট্রাক, মোটরসাইকেল ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!