ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৯ জুলাই ২০২৪
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে আমেনা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত আমেনা কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা গ্রামের জাকির শেখের মেয়ে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

কালিয়ার বাবর আলী জানান, সোমবার সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে ঘরের মধ্যে তাকে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে আমেনার পরিবারের সদস্যরা তাকে উপজেলার বাবুপুর গ্রামে নাজমুল ওঝার কাছে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় ওই ওঝা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সে মারা যায়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংযুক্তা রায় সাপের কামড়ে আমেনা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!