ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত জারে মিলল ১৬ কোটি টাকার সাপের বিষ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৬ জুলাই ২০২৪
পরিত্যক্ত জারে মিলল ১৬ কোটি টাকার সাপের বিষ
১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে পাচার কালে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরামপুর সীমান্ত দিয়ে মূল্যবান সাপের বিষ পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ দামোদরপুর মাঠের ২৮৯/৪১ নম্বর সীমানা পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত ২টি কাঁচের জারে ২ কেজি ৪৬৬ গ্রাম বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!