ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল আসমাউলের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৩০ জুলাই ২০২৪
মেহেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল আসমাউলের
শিশু আসমাউলের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারি

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আসমাউল হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আসমাউল জেলার গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসমাউলসহ ৯ জন বন্ধু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরের পানিতে খেলার একপর্যায়ে আসমাউল পুকুরের পানিতে ডুবে যায়। খেলার সাথীরা বিষয়টি স্থানীয় লোকজনদের জানায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!