শনিবার (২৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের চকিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে তফুরের নেছা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে চকিদার বাড়ি সংলগ্ন একটি পুকুরে বৃদ্ধা তফুরের নেছাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
.png)
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।