[ দেশজুড়ে ]
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিথর রাশেদ
ফাইল ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে রাশেদ ফারাজি (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফারাজি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পুর্ববলিয়াদহ গ্রামের রাজা ফারাজি ছেলে।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে টাঙ্গাইল-গোপালপুর আঞ্চলিক সড়কের উপজেলার নাগবাড়ি এলাকায় গোপালপুর থেকে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
.png)
ঘাটাইল থানার এসআই রুবেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!