নিহত সুমনের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার ইন্দ্রা গ্রামে। তার বাবার নাম রাশেদ শেখ।
স্থানীয়রা জানান, ভ্যানচালক সুমন নড়াইল শহর হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে ঢাকামুখী অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয় সুমনকে। এ সময় সড়কের ওপর আছড়ে পড়ে ঘনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
.png)
তুলরামপুর হাইওয়ে থানার এসআই মনির আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।