[ দেশজুড়ে ]
পুকুরে ছোট ভাইকে খুঁজতে নেমে পায়ে স্পর্শ করল নিথর দেহ
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে পুকুরের পাড়ে ফুটবল খেলার সময় পানিতে ডুবে রিয়াদ হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুন্দগ্রামে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলার সময় এ ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের জাকারিয়ার ছেলে।
মৃত রিয়াদের বড় ভাই জিয়াদ হাসান জানান, সকালে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে রিয়াদ কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল। খেলার সময় সে পুকুরের পানিতে পড়ে যায়। অন্য শিশুরা তাকে (জিয়াদকে) জানালে সে দ্রুত পানিতে নেমে রিয়াদকে খুঁজতে থাকে। ১০ মিনিট পর পানিতে ডুবে থাকা রিয়াদের দেহ তার পায়ে স্পর্শ করে। এরপর রিয়াদকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আদমদীঘি থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!