ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘দিশান চোখের পলকে পানিতে ডুবে যায়’

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৩০ মে ২০২৪
‘দিশান চোখের পলকে পানিতে ডুবে যায়’
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দিশান কবির (১৬) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। তার বাড়ি খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকায়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব রূপসা বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দিশান কবির খুলনা মহানগরীর তাবলীগুল কোরআন একাডেমির ছাত্র।

প্রত্যক্ষদর্শী শেখ খলিল বলেন, ‘দুপুরে নদীতে গোসল শেষ করে উপরে উঠে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি চারজন ছেলে কোমর পানিতে গোসল করছে। একপর্যায়ে একটি ছেলে কাকা আমাদের বাঁচান বলে চিৎকার করে ডাকতে থাকে। এমন দৃশ্য দেখে আমি নদীতে নেমে যাই। একজনকে অনেক কষ্টে উদ্ধার করে আনতে পেরেছি। তবে নিখোঁজ দিশান চোখের পলকে পানিতে ডুবে যায়।’

Advertisement

রূপসা নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম শেখ জানান, নিখোঁজ মাদরাসাছাত্রসহ চারজন রূপসা নদীতে গোসল করতে নামলে দিশান নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!