ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গায়ে হলুদের পর নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২৪ মে ২০২৪
গায়ে হলুদের পর নদীতে গোসলে নেমে বর নিখোঁজ
ফাইল ফটো

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর নদীতে গোসলে নেমে মিরাজুল ইসলাম আরিফ (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চতলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরিফ গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মিন্টু খানের ছেলে। তিনি স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আরিফ মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে কাবিন হয় তার। এরপর বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে গায়ে হলুদের আয়োজন করা হয়। পরে দুপুরে সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন আরিফ। এ সময় স্রোতের টানে হারিয়ে যান তিনি।

Advertisement

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, বর স্রোতের টানে ভেসে গেছেন। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!