[ দেশজুড়ে ]
কর্ণফুলীতে নিখোঁজের দুদিন পর ভেসে উঠলো মরদেহ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের দুদিন পর মোহাম্মদ শফি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার সকালে নদীর বাংলাবাজার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ শফি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।
সদরঘাট নৌ থানার ওসি মো. একরামুল হক বলেন, মোহাম্মদ শফি মৃগী রোগী ছিলেন। বুধবার দুপুরে ফিরিঙ্গী বাজার এলাকায় জাহাজ থেকে মাছ আনলোড করার সময় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!