ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে ফেরার পথে নিখোঁজ, ৫ দিন পর ফোনকলে এলো মরদেহের সন্ধান

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ১৫ মে ২০২৪
বাড়িতে ফেরার পথে নিখোঁজ, ৫ দিন পর ফোনকলে এলো মরদেহের সন্ধান
ছবিতে ঈশ্বরী বালা ত্রিপুরা 

খাগড়াছড়িতে নিখোঁজের ৫ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঈশ্বরী বালা ত্রিপুরা নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন এলাকার পাহাড়ী ঝোঁপঝাড় থেকে ঈশ্বরী বালা ত্রিপুরা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঈশ্বরী পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী। 

নিহতের স্বামী দ্রোণ আর্চায ত্রিপুরা জানান, গত শনিবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা ৭টার দিকে পাশে বাড়িতে মোবাইল চার্জ দিতে যান ঈশ্বরী। রাত ৯টায় ওই বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার জন্য বের হয়ে নিখোঁজ হন। আশপাশে খোঁজাখুঁজি করে না পাওয়ায় গেল সোমবার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে বুধবার সকালে একজন ফোন করে মরদেহের সন্ধান দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

Advertisement

পেরাছড়া ইউনিয়নের মেম্বার কিশোরময় ত্রিপুরা জানান, নিহতের গায়ে থাকা পোশাক খুলে হাত-পা বেঁধে শ্বাসরোধে ঈশ্বরীকে হত্যা করা হয়। নিহতের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিকট এক আত্মীয়কে সন্দেহ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!