[ বিনোদন ]
চলচ্চিত্র নির্মাতা এম এ আউয়ালের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে ৭ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’
.png)
এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!