বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।
তিনি জানান, ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। শিক্ষিকা রিবন রুপা দাস লাখাই উপজেলার ভবানীরপুর গ্রামের অজয় দাশের স্ত্রী। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
.png)
প্রসঙ্গত, গত (১২ মে) রোববার বিকেলে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে ওই স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর থেকে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে গুঞ্জন শুরু হয়। রিবন রুপা দাস শিক্ষকতায় জাতীয় পর্যায়ে সেরা উদ্ভাবক হয়েছিলেন ২০২২ সালে। এর আগে ২০১৮ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন লাখাই উপজেলার শ্রেষ্ঠ জয়িতা।