ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতিয়া নদীতে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৮ মে ২০২৪
ডাকাতিয়া নদীতে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর রায়হান কবির (১২) নামে এক মাদরাসা ছাত্রের মরদহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ডুবুরি দল।

মৃত রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, রায়হান এর পরিবারের লোকজন জানিয়েছে শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদেরকে মেসেজ দেওয়া হয়। 

তিনি বলেন, আমরা শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম রায়হানকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে রায়হান কবিরের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!