শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মারচর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হয় সে। মৃত আসলাম হোসেন ঐ এলাকার বারু মালিথার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০ থেকে ১২ জন তারই সমবয়সী কিশোর একসঙ্গে পদ্মায় গোসল করতে যায়। গোসল শেষে সবাই উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। পরে সবাই নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয় হয়। শুক্রবার সকালে আসলামের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
.png)
এ ব্যাপারে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, পদ্মায় নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।