রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রবিউল ইসলাম জানান, নগরীর ১৫নং ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ঘাঘটপাড়া এলাকার আনিসুলের মোরসালিন আহমেদ জিম এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম। দুজন চাচাতো দুই ভাই বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরে গোসল করতে নামে। পরে স্রোতে নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। পরে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রাম সংলগ্ন ঘাঘট নদীতে পানিতে ডুবে আয়শা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মিঠাপুকুরের ১১নং বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে এরশাদুল হকের ১ বছরের মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা মারা যায়।
মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।