ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া: ঘরে পড়েছিল প্রবাসীর স্ত্রীর নিথর দেহ, উধাও কথিত মামা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ২৯ জুন ২০২৪
পরকীয়া: ঘরে পড়েছিল প্রবাসীর স্ত্রীর নিথর দেহ, উধাও কথিত মামা
ফাইল ফটো

নাটোরের লালপুরে নিজ ঘর থেকে শিউলি বেগম নামে দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি মামা পরিচয়ে শিউলির বাড়িতে ছিলেন। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি। পুলিশের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান ওই ব্যক্তি। 

Advertisement

লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, মেয়েসহ বাড়িতে থাকতেন শিউলি। তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি শিউলির বাড়িতেই ছিল মামা পরিচয়ে। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত ব্যক্তিকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!