[ দেশজুড়ে ]
রাতে রেললাইনের পাশে হাঁটছিলেন, মুহূর্তেই নিথর সামিম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, রাতে নিজ ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন আব্দুস সামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা মরদেহটি উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!