প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর রেলগেইট এলাকায় পৌঁছালে মিরপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা রেলগেইট অতিক্রম করে রেললাইনের ওপরে চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। একইসঙ্গে অপর চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ট্রেনের ধাক্কায় সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।
.png)