ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু কাল
দেশে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে এরই মধ্যে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় ৫ দিনের অগ্রিম টিকিট হিসেবে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (সোমবার, ১০ জুন)।
.png)
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
কর্ম পরিকল্পনায় বলা হয়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।
এতে আরো বলা হয়, ঈদের পর আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।