ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৮, ৭ জুন ২০২৪
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা এলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঈদুল আজহা
লিংক সফলভাবে কপি হয়েছে!