[ দেশজুড়ে ]
চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনেই নিথর বৃদ্ধ
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনে ট্রাকচাপায় আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, ওই বৃদ্ধকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটের সামনে একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত বৃদ্ধের পকেটে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। সেখানে বৃদ্ধের নাম আলাউদ্দিন লেখা রয়েছে। তবে তার বাকি পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন ওই বৃদ্ধ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!