ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, মুহূর্তেই নিথর নিছারন 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২৭ জুলাই ২০২৪
সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, মুহূর্তেই নিথর নিছারন 
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিছারন খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিছারন জেলার গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মৃত মতলেব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন নিছারন। এ সময় মেহেরপুর থেকে আসা কুষ্টিয়াগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে লাটা হাম্বার গাড়িটি জব্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!