ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৩, ২ জুলাই ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
ফাইল ফটো

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নামের এক প্রভাষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

জানা গেছে, নিহত ওহিদুল জেলার মুজিবনগর সরকারি কলেজের প্রভাষক। দুই পুত্র সন্তানের জনক ওহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নিমস্বরণ পাড়ার জহুর আলীর ছেলে। তিনি মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহপাড়ায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মোড় দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতবাহী যানবাহন তাকে ধাক্কা দেয়। ঐ ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!