বৃহস্পতিবার (২৭ জুন) রাশিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে,‘ট্রেন ৫১১’ নামের দুর্ঘটনা কবলিত ট্রেনটি উত্তর-পূর্ব কোমির ভোরকুটা থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের বন্দর নগরী নভোরোসিয়স্কে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় ১৪ বগির এই ট্রেনে ২৩২ জন যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি উত্তর-পূর্ব কোমি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে। তারপরও লাইনচ্যুত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাশিয়ান রেলওয়ে জেনারেল ডিরেক্টর ওলেগ বেলোজারভের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
.png)
রেল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের নাম-পরিচয় শনাক্ত করা হচ্ছে। ওই লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।