স্থানীয় সময় রাত ১১টার দিকে একটি গাড়ি তেল নেয়ার পর ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করে এবং নাগপুর থেকে মুম্বাইগামী অপর একটি গাড়িকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
বেশ কিছু ফুটেজে দেখা গেছে যে, হাইওয়ের ওপরে নিহতদের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।
.png)
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সমৃদ্ধি হাইওয়ে পুলিশ এবং জালনা থানার পুলিশ। দুর্ঘটনার শিকার গাড়িগুলোকে ঘটনাস্থল থেকে সরানোর জন্য একটি ক্রেন পাঠানো হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।