[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল জুতা, উদ্ধার হলো ২ জনের লাশ
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহমান (৫) সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের সুমন মোল্লার ছেলে ও একই এলাকার রহমত মিয়ার ছেলে আবদুল্লা (৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিলেন। এ সময় শিশু আব্দুর রহমান ও আবদুল্লা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুদের জুতা ভাসতে দেখেন। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালর নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!