ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৮ জুলাই ২০২৪
সরিষাবাড়ীতে পানিতে ডুবে ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে  শিশুসহ দুইজন মারা গেছেন। সোমবার দুপুরে পৌর এলাকায় কামরাবাদ ও বিকেলে সাতপোয়া ইউপির আদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌরসভার কামরাবাদ গ্রামের জমশের আলীর ছেলে শাহ আলী ও উপজেলার সাতপোয়া ইউপির আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শাহ আলী বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর কয়েক ঘণ্টা তার লাশ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র মনির উদ্দিন।

অপরদিকে উপজেলার সাতপোয়া ইউপির আদ্রা এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াসিন বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। এক পর্যায়ে তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের।

সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!