ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯, ১ আগস্ট ২০২৪
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
লোহাগড়া থানা। ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. নয়ন শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন সবুজ কাজী (৩০) নামে আরো একজন।

বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়।

Advertisement

জানা গেছে, সকালে নয়ন শেখের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেলে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!