[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিসান (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউপির মিঠাবো এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জিসান উপজেলার মিঠাবো এলাকার আলমগীর হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জিসান দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে মিঠাব ব্রিজের ওপরে নাইমসহ ১৫-২০ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন জানান, শিক্ষার্থী হত্যাকাণ্ডের স্বজনরা এখনো থানায় আসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!