নিহত কৃষক আরিফ হোসেন কাপাসিয়া উপজেলার দিগদা গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।
শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়া জানান, নিজ ঘরের ফ্রিজে বিদ্যুৎ লাইনে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে আহত হন। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, আরিফ হোসেন দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে পাশের কাপাসিয়া উপজেলার দিঘদা গ্রাম থেকে শ্রীপুরে এসে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। তিনি ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।