[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
ফাইল ছবি
চট্টগ্রামে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার চট্টগ্রামের পৃথক আদালত এ জামিন মঞ্জুর করেন।
১৬ জনের মধ্যে নগরে গ্রেফতার ১৩ জনের জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলি উল্লাহর আদালত। বাকি তিনজনের জামিন মঞ্জুর করেন চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালত। সেই তিনজন লোহাগাড়া, রাউজান ও বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও হত্যা মামলায় নগরে গ্রেফতার ১৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিশেষ বিবেচনায় সবার জামিন মঞ্জুর করেছেন আদালত।
.png)
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, জেলায় গ্রেফতার হওয়া তিন এইচএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে পৃথকভাবে জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে দুই হাজার টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!