শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৃজয় সাহার নেতৃত্বে নগরীর দুই নম্বর রেলগেট থেকে মিছিল নিয়ে চাষাড়ায় গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও বিজয়স্তম্বের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়েছেন।
এদিকে, আগে চাষাড়া এলাকায় ১৫০ থেকে ২০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।
.png)