ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২ দিন পর ভেসে উঠল লাশ 

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ৯ আগস্ট ২০২৪
ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২ দিন পর ভেসে উঠল লাশ 
ফাইল ফটো

নড়াইলে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের দুইদিন পর হাকিম মোল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত হাকিম সদর উপজেলার বড়গাতি গ্রামের আইয়ুব মোল্যার ছেলে।

হাকিম মোল্যার ভাই আকরাম মোল্যা জানান, বুধবার (৭ আগস্ট) রাতে স্থানীয় শিংগাশোলপুর বাজারে তার বড় ভাই হাকিম অবস্থানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করেন। এ সময় বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর পানির স্রোতে তিনি আর কূলে আসতে পারেননি। স্থানীয় ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেননি। শুক্রবার সকালে রঘুনাথপুর এলাকায় সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা।

Advertisement

উপজেলার শিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির হোসেন বলেন, শুক্রবার সকালে নদীতে ডুবে যাওয়া হাকিমের লাশ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!