ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষকের ২ বিঘা জমির ফসল কাটলো দুর্বৃত্তরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭, ১১ আগস্ট ২০২৪
কৃষকের ২ বিঘা জমির ফসল কাটলো দুর্বৃত্তরা
ভুক্তভোগী কৃষক কাজী হেমায়েত উদ্দিন

ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামে কৃষকের দুই বিঘা জমির ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) সকালে ফসল শুকিয়ে যাওয়ায় বিষয়টি খেয়াল করেন তিনি। এর আগে, শুক্রবার (৯ আগস্ট) রাতে বৃষ্টির মধ্যে যেকোনো সময় ক্ষতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফসল কেটে ফেলায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক কাজী হেমায়েত উদ্দিন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেড় লাখ টাকা খরচ করে দুই বিঘা জমিতে বিভিন্ন ধরনের উফশী ফসল চাষ করি। তাতে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধুন্দল, লাউ, চাল কুমড়া, বেগুন ও পুঁইশাকের বাম্পার ফলন হয়। তা দেখে অনেকের চক্ষুশূল হই। ইউনিয়ন কৃষক দলের সভাপতি হলেও আমার কারো কোনো শত্রুতা নেই। শুক্রবার রাতে যেকোনো সময়ে দুর্বৃত্তরা আমার ফসল কেটে দিয়েছে। শুক্রবার সারাদিন বৃষ্টি থাকায় কিছু খেয়াল করতে পারিনি। 

Advertisement

শনিবার (১০ আগস্ট) সকালে বৃষ্টি না হওয়ায় ফসল শুকিয়ে যাওয়ায় খেয়াল করি। গ্রামীণ রাস্তার পাশে সৃষ্ট ফসল কেটে আমার তিন লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ বলেন, কাজী হেমায়েত আমাদের একজন আদর্শ কৃষক। তার ফসলের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। আমাদের কোনো প্রণোদনা দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই কাজী হেমায়েত অগ্রাধিকার পাবেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!