ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে অসহায় রোগীদের মাঝে ৬২ লাখ টাকার চেক প্রদান

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ১২ আগস্ট ২০২৪
নড়াইলে অসহায় রোগীদের মাঝে ৬২ লাখ টাকার চেক প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে ১২৪ জন অসহায় রোগীর মাঝে চিকিৎসা সেবার জন্য ৬২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 

সমাজ সেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। 

এর মধ্যে নড়াইল সদর উপজেলার অধীনে ১০২ জন রোগীর অনুকূলে ৫১ লাখ টাকার চেক ও শহর সমাজ সেবার আওতায় ২২ জন রোগীর মাঝে ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়। 

Advertisement

সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল সদর উপজেলা ও পৌর এলাকার রোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। 

নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণী অনুষ্ঠানে সমাজ সেবা অধিদফতর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল। 

এছাড়া নড়াইল সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম কুমার সরকার, নড়াইল শহর সমাজ সেবা অফিসার সুজা উদ্দীন সহ রোগী ও তার স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসুস্থ রোগী, তাদের অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!