ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ৬ আগস্ট ২০২৪
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাজেদ বরাশুলা গ্রামের জাফর আলী খানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে বরাশুলা এলাকায় মাজেদকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন মাজেদ।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। পরে এ ব্যাপারে জানাব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!