[ দেশজুড়ে ]
বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাক্টরের চাপায় এমদাদুল হক (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আবদুল আউয়াল মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে সাইকেলযোগে দরগা বাজারে যাচ্ছিলেন এমদাদুল হক। শিমুলিয়া চৌরাস্তা-দরগা বাজার সড়কের ভিটিপাড়া আলতু শাহ মাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দুর্ঘটনায় মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!