ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে গ্লাস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২২ আগস্ট ২০২৪
শ্রীপুরে গ্লাস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি চুল্লির আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চুল্লি থেকে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। 

Advertisement

তিনি আরো বলেন, কারখানার ভেতরে গ্লাস তৈরির কাঁচামাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় গলানো ও জমানোর কাজ হয়। ওই চুল্লির একটি প্লেট সরে গিয়ে উচ্চমাত্রায় গলানো কাঁচামাল লাভার মতো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সেখান থেকে সৃষ্ট আগুন ফ্লোর ও শেডে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন কারখানার প্রকৌশলীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!