ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে: পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২৩ আগস্ট ২০২৪
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনা হবে: পার্বত্য উপদেষ্টা
ছবি- ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সম্পূর্ণভাবে পানি কমে গেলে আমরা তালিকা তৈরি করে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। আমাদের পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলো না কুলায় আমরা ফাইনান্স মিনিস্ট্রির কাছে সহায়তা চাইবো। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।

শুক্রবার বিকেল ৩টায় খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বন্যায় আক্রান্ত প্রত্যেকটি পরিবারকে ত্রাণ সহায়তার দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসককে। 

পরে গোলাবাড়ি, ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা। তিনি ২৫০ জন পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসন ৪৫০ জনের মাঝে এাণ সামগ্রী বিতরণ করে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে তিনি দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন। ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মুক্তাধর, যুগ্ম সচিব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!