ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিনা খরচে বন্যাদুর্গতদের উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ২৩ আগস্ট ২০২৪
বিনা খরচে বন্যাদুর্গতদের উদ্ধার করছে প্রবাসীর হেলিকপ্টার
ফাইল ফটো

ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলা। এসব জেলার বেশির ভাগ এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি এতটায় বেড়ে গেছে যে, অনেকেই ঠাঁই নিয়েছেন বাড়ির ছাদে। উদ্ধারকারীরা তাদের উদ্ধার করতেও বেগ পাচ্ছেন। এমন অসহায়দের বিনা খরচে উদ্ধারের ঘোষণা দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার।

প্রবাসীর হেলিকপ্টার তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে, সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। 

উদ্ধার অভিযান সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে কিছু তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছে প্রবাসীর হেলিকপ্টার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যে ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে— এমন ভবনের গুগল লোকেশন দিন। ছাদের ছবি ও ভিডিও চাওয়ার পাশাপাশি ঐ ভবনে কতজন আটকা রয়েছে, সেই তালিকা চাওয়া হয়েছে।

আটকে পড়াদের মধ্যে মোবাইল বোঝেন ও দায়িত্ববান এমন কেউ থাকলে তার ফোন নম্বর চাওয়া হয়েছে প্রবাসীর হেলিকপ্টারের ঐ পোস্টে। আর হেলিকপ্টার উদ্ধার অভিযানে এলে লোকেশন বোঝার সুবিধার্থে ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিতেও বলা হয়েছে। 

একইসঙ্গে নিরাপত্তাজনিত কারণে প্রবাসীর হেলিকপ্টার উদ্ধার অভিযানে গেলে, কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত না করার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!