দুর্ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী বকুল মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে এক মহিলা হেঁটে পুরানথানা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রেইনট্রি গাছের বিশালাকার একটি মরা ডাল মহিলার ওপর ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তায় অজ্ঞান অবস্থায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. একরাম উল্লাহ জানিয়েছেন, আহত মহিলা সদর উপজেলার খিলপাড়া এলাকার আতিবুল্লাহর স্ত্রী সোমা (২৫)। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।
.png)
ফল ব্যবসায়ী বকুল মিয়া ও কাকন মিয়াসহ অনেকেই জানিয়েছেন, রেইনট্রি গাছটি শতবর্ষী। এর নিচে এবং আশপাশে বহু দোকান রয়েছে। গাছটির শেকড়ের অবস্থাও ভালো থাকার কথা নয়। গাছটি শহরের প্রধান সড়কের ওপরে হওয়ার কারণে এর নিচ দিয়ে প্রতিদিনি শত শত যানবাহন ও পথচারী যাতায়াত করেন। গাছটি না কাটলে যেকোনো সময় আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।