ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদের চাঁদা না দেওয়ায় হামলা, প্রাণ গেল শ্রমিকদল নেতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৫ আগস্ট ২০২৪
মসজিদের চাঁদা না দেওয়ায় হামলা, প্রাণ গেল শ্রমিকদল নেতার
শ্রীবরদী থানা। ইনসেটে লিটন মিয়া

শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা না দেওয়ায় হামলায় লিটন মিয়া নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষকসহ আরো তিনজন। 

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মালাকোচা গ্রামের মৃত আবু তালেবের ছেলে আলতাফ হোসেন মসজিদের জন্য চাঁদা চাইতে যান। এ সময় প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে স্কুলের শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে চাঁদার টাকা কম দেওয়ায় বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরদিন শনিবার সকালে শরিফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে দোকানে চা খেতে যান। 

Advertisement

এ সময় আলতাফ হোসেন শিরাসহ তার লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন লিটন মিয়া, শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। পরে আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় আহতদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন মিয়া। লিটন মিয়ার মৃত্যুর খবরে গা ঢাকা দেয় প্রতিপক্ষরা। 

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!