শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসির। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার গলায় গুলির চিহ্ন রয়েছে।
নিহতের ভাই সেলিম শেখ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে ভাইকে গুলি করে হত্যা করেছে।
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।