সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
অপর এক প্রশ্নের জবাবে ওসি বখতিয়ার উদ্দিন জানান, গত কয়েকদিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সঙ্গে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে গুলি করেছে গতকাল সেই ছেলে জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসেন। স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড।
ওসি বখতিয়ার আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনায় জড়িতদের নাম ঠিকানা জানা গেছে। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।