ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যার স্রোতে ভেসে গেল ২ বোন, মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৫ আগস্ট ২০২৪
বন্যার স্রোতে ভেসে গেল ২ বোন, মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার তিতাসে বন্যার স্রোতে ভেসে গিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাঘাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (৯) ও মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন ও পার্শ্ববর্তী নয়াকান্দি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মাদরাসা থেকে ফেরার পথে বন্যার পানির স্রোতে আয়েশা ও সামিয়া ভেসে যায়। এমন খবরে স্থানীয়রা পানিতে নেমে খোজাখুঁজি শুরু করে। দুপুর ১টার দিকে সামিহাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তার ১ ঘণ্টা পর চাচাতো বোন আয়েশাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহিদ আহমেদ বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!