মৃত নবী শেখ লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের বাসিন্দা। লংগদু থানার ওসি মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, লংগদুর মাইনী বাজার হতে ছোট্ট ডিঙি নৌকায় করে নিজ বাড়িতে ফিরছিলেন নবী শেখ। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার ঢেউয়ে কাপ্তাই হ্রদে নৌকাটি উল্টে যায়। এ সময় তিনি পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)