[ দেশজুড়ে ]
খালের পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের
নিহত কিশোর মো. হৃদয়
লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে মো. হৃদয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় মোল্লাপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ফরাজি সমাজের খাল পাড়ে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরলরেন্স ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক।
জানা গেছে, হৃদয় খালে জাল ফেলে মাছ শিকার করতে যায়। খালের পানিতে প্রচুর স্রোত ছিল। জাল ফেলতে গিয়ে একপর্যায়ে স্রোতের টানে পড়ে যায় সে। এতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। তার দাফন সম্পন্ন হয়েছে।
.png)
কমলনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনার বিষয়ে পুলিশকে কেউ লিখিতভাবে কিছুই জানায়নি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!