ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৫ আগস্ট ২০২৪
সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের
ফাইল ফটো

মৌলভীবাজারের সদর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তার সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

রোববার বিকেলে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাতো ভাই মঞ্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!